ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী আমরা এ পর্যন্ত সংবিধান মেনেই এসেছি : স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় ভিজিএফ চাল বিতরণ শুরু জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত নকলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া অনুষ্ঠিত বকশীগঞ্জে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে জামালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১০ মার্চ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা

আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন জামালপুর ক্রিকেট একাডেমি

জামালপুর ক্রিকেট একাডেমি দল। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ
ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুর ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগে জামালপুর ক্রিকেট একাডেমি দল চ্যাম্পিয়ন হয়েছে।

জামালপুর জিলা স্কুল মাঠে ৩ ডিসেম্বর জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল ও জামালপুর ক্রিকেট একাডেমি দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দলকে ৫ উইকেটে হারিয়ে জামালপুর ক্রিকেট একাডেমি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় টস জিতে জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দলের অধিনায়ক আব্দুল মমিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দলটি নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৪ রান।

জবাবে অধিনায়ক বসু ও তার জামালপুর ক্রিকেট একাডেমি দল ২০ ওভারের খেলায় ৫ উইকেট হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা সংগ্রহ করে ১৪৬ রান। ফলে জামালপুর ক্রিকেট একাডেমি দল ৫ উইকেটে জয় লাভ করে।

ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছে বিজয়ী দলের অন্তর। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন কাইয়ুম ও শিশির।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল : ২০ ওভারে ১৪৪/৬ ( মমিন ৫৪, আনন্দ ৩০, শ্রাবণ ২০, অন্তর ২/১৫, শাহেদ ২/৩০)
জামালপুর ক্রিকেট একাডেমি দল : ১৯ ওভারে ১৪৬/৫ ( অন্তর ৪৩, আলিম ৩৬, শুভ ২৫*, জাবির ২/২২, লুসিদ ১/১৮
ফলাফল : জামালপুর ক্রিকেট একাডেমি দল ৫ উইকেটে জয়ী।

উল্লেখ, জামালপুর ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার দশ বছরের সাফল্য ও অর্জন উদযাপন উপলক্ষে আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগের আয়োজন করেছে জামালপুর ক্রিকেট একাডেমি। লিগে অংশ নেয় পাঁচটি দল। দলগুলো হলো মেলান্দহ ক্রিকেট একাডেমি, জামালপুর ক্রিকেট একাডেমি, দেওয়ানগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট একাডেমি, সরিষাবাড়ী ক্রিকেট একাডেমি ও জামালপুর ক্রিকেট একাডেমি ইয়াং টাইগারস দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীর উপার্জনে চলা সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর ক্ষমতা বেশি : শাহ মো. ওয়ারেছ আলী মামুন

আন্ত: একাডেমি টি-২০ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন জামালপুর ক্রিকেট একাডেমি

আপডেট সময় ০৮:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮