ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন সম্পন্ন

শাহরিয়ার শহীদ

শাহরিয়ার শহীদ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন ১৯ নভেম্বর মরহুমের নিজ গ্রাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চরের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

এর আগে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং মরহুমের প্রিয় কর্মস্থল জাতীয় বার্তা সংস্থা বাসস-এর পুরানা পল্টনস্থ কার্যালয়ে মরদেহ আনা হলে তাঁর দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং গুণগ্রাহীরা মরহুমের কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে শাহরিয়ার শহীদের মরদেহবাহী যান নরসিংদীর রায়পুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রায়পুরায় আরেক দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

শাহরিয়ার শহীদ ১৭ নভেম্বর শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন এবং করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

সাংবাদিক শাহরিয়ার শহীদের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৮:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮