ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে নৌকার পক্ষে রশিদের মোটরসাইকেল শোভাযাত্রা

নৌকার পক্ষে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রশিদের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বিকেলে দিগপাইত উপশহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়ে সরিষাবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি মনির উদ্দিন, সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য ফতেহ লোহানী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস, অধ্যক্ষ আব্দুর রশিদের সহধর্মিণী হোসনে আরা রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমুখ।

প্রধান অতিথি আব্দুর রশিদ বলেন, নৌকার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উন্নয়ন ধরে রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই। দেশের মানুষ আজ শেখ হাসিনার পক্ষে একত্র। কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে পারবেনা ওই জামাত বিএনপি। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে পারলে সরিষাবাড়ীতে আরো পাঁচশত মানুষের চাকরির ব্যবস্থা করবো। মাদক ও সন্ত্রাস মুক্ত করবো এই উপজেলাকে। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আগামী দিনগুলোতেও আপনাদের সমর্থন নিয়ে পাশেই থাকতে চাই বলেও তিনি মন্তব্য করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

সরিষাবাড়ীতে নৌকার পক্ষে রশিদের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮