ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ৩২১ রান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড নিয়ে খেলতে নামা সফরকারী দলটি দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৮১ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে এই লক্ষ্য দাঁড়িয়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ২৬ রান করেছে টাইগাররা। লিটন দাস ১৪ ও ইমরুল কায়েস ১২ রান করে অপরাজিত রয়েছেন।

বাকি দুই দিনে বাংলাদেশের প্রয়োজন ১৯৫ রান, আর জিম্বাবুয়েকে এর মধ্যে নিতে হবে ১০ উইকেট।

আগের দিনের বিনা উইকেটে ১ রান নিয়ে জিম্বাবুয়ে ৫ নভেম্বর সকালে তৃতীয় দিনে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। দলীয় ১৯ রানে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন ওপেনার ব্রায়ান চারি। ইনিংসের ১৯তম ওভারে এসে দলীয় ৪৭ রানে তাইজুলের বলে আউট হন ব্রেন্ডন টেলর (২৪)।

এরপর তৃতীয় উইকেটে জুটি বাধেন মাসাকাদজা ও সিন উইলিয়ামস। এই দুজন দলের হাল ধরলে দুই উইকেটে ৯১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি ভেঙে মাঠে এসে ১০১ রান পর্যন্ত যান মাসাকাদজা-উইলয়ামস জুটি।

এরপরই শুরু হয় মিরাজ-তাইজুলের জাদু। দলীয় ১০১ রানে মাসাকাদজা আউট হলে এর ২৯ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মাসাকাদজা মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৪৮ রান। এরপর তাইজুল একে একে তুলে নেন সিন উইলিয়ামস (২০), সিকান্দার রাজা (২৫) ও পিটার মুরের (০) উইকেট।

সপ্তম রেগিস চাকাবা (২০) ও ওয়েলিংটন মাসাকাদজা (১৭) ফের প্রতিরোধের চেষ্টা করেন। সেই সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান নিয়ে বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি শেষে মাঠে নেমে আর ১৬ রান যোগ করতেই সফরকারীদের বাকি চার উইকেটের পতন হয়।

আগের দুই সেশনে বোলিং নৈপুণ্য দেখানো তাইজুল-মিরাজের সঙ্গে এই সেশনে সাফল্যের দেখা পান নাজমুল ইসলাম অপুও। তাইজুল ৬২ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ তিনটি এবং নাজমুল ইসলাম অপু নেন দুটি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য ৩২১ রান

আপডেট সময় ০৬:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮