
খাদেমুল ইসলাম
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠি ডটকম
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জোনাইল গ্রামে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পৌর বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। ৩ নভেম্বর সকালে এ বাস টার্মিনালের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ।
বাংলার চিঠি ডেস্ক : 



















