ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

আরিফুল ও নাজমুলের টেস্ট অভিষেক

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে বড় ফরম্যাটে নিজেদের ক্যারিয়ার শুরু করলেন ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হক ও বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় আরিফুল ও নাজমুলের। বাংলাদেশের ৮৯ ও ৯০তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো যথাক্রমে আরিফুল ও নাজমুলের। কোচ স্টিভ রোডসের হাত থেকে টেস্ট ক্যাপ নেন আরিফুল ও নাজমুল।

টি-২০ দিয়ে ইতোমধ্যে বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আরিফুল। গেল ২৬ অক্টোবর চট্টগ্রামে ওয়ানডে অভিষেক হয় তার। নিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে ৩ ওভারে ১৭ রন দিয়ে উইকেটশুন্য ছিলেন আরিফুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ আরিফুল। ৭৬ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিতে ৩৩ দশমিক ৭১ গড়ে ৩৪০৫ রান ও বল হাতে ১০০ উইকেট শিকার করেছেন তিনি। চলমান জাতীয় লিগের ২০তম আসরের প্রথম রাউন্ডে ডাবল-সেঞ্চুরি হাকিয়েছেন রংপুর বিভাগের এই খেলোয়াড়।

বাংলাদেশ দলের হয়ে ইতোমধ্যে ৫টি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন নাজমুল। অবশেষে টেস্ট ক্যাপও পড়লেন তিনি। চলমান জাতীয় লিগে দু’টি ম্যাচও খেলেছেন নাজমুল। ঐ দু’ম্যাচে ৮ উইকেট ঝুলিতে ভড়েছেন এই বাঁ-হাতি স্পিনার। প্রথম শ্রেনীর ক্রিকেটে ৫৪ ম্যাচে ১৪৪ উইকেট শিকার রয়েছে নাজমুলের।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

আরিফুল ও নাজমুলের টেস্ট অভিষেক

আপডেট সময় ০৬:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮