ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

মুক্তাগাছায় প্রথম আঞ্চলিক স্কাউট সমাবেশ সমাপ্ত

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. গাজী হাসান কামাল । ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চারদিনব্যাপী বাংলাদেশ স্কাউটসের প্রথম আঞ্চলিক স্কাউটস সমাবেশ ২৮ অক্টোবর শেষ হয়েছে। ২৫ অক্টোবর থেকে মুক্তাগাছা উপজেলার গাবতলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এবারের সমাবেশের মূল বিষয় ছিল-জলবায়ু বিবর্তন মোকাবেলায় স্কাউটিং।

জানা গেছে, ২৫ অক্টোবর এ সমাবেশে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশের গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৭ অক্টোবর সন্ধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নি প্রজ্জলনের মাধ্যমে গ্র্যান্ড ক্যাম্প ফায়ার শুরু করেন বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্না সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাবেশের উপ-প্রধান (সার্বিক) স্বপন কুমার দাস, কর্মসূচি প্রধান কল্লোল সরকার মনজিত, সহকারী ক্যাম্প চিফ মো. আশরাফুল ইসলাম, এ জেড এম আবদুল কাদের, সমন্বয়কারী মো. এখলাছ উদ্দিন ও সমাবেশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গ্র্যান্ড ক্যাম্প ফায়ার উপস্থাপনা করেন বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক মো. হামজার রহমান শামীম। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।

সমাপনী ক্যাম্প ফায়ারে উড়ানো হয় ফানুস। ছবি : বাংলারচিঠি ডটকম

উল্লেখ, চারদিনব্যাপী আঞ্চলিক এ সমাবেশের কর্মসূচিকে শারীরিক কসরত বা খেলাধূলা, বুদ্ধিমত্তার বিকাশ বা শিক্ষামূলক মনন ও স্কাউট দক্ষতা এই তিন ধরনের কার্যক্রম পরিচানা করা হয়। এর মধ্যে ভোরের পাখি, আমার তাঁবু আমার ঘর, লাল-সবুজ অনুষ্ঠান, কাব অভিযান, অজানাকে জানা, খেলবো মোরা, সাধারণ জ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক জ্ঞান শিক্ষা এবং প্রতিদিন সন্ধ্যায় ক্যাম্প ফায়ার বিনোদনের আয়োজন করা হয়। চারদিনব্যাপী এ সমাবেশে বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের চারটি জেলা থেকে আটটি গার্ল ইন স্কাউট দলসহ ৪৮টি দলের ৩৮৪ জন স্কাউট সদস্য অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

মুক্তাগাছায় প্রথম আঞ্চলিক স্কাউট সমাবেশ সমাপ্ত

আপডেট সময় ১১:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮