ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ এর উদ্বোধন

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
ঢাকার সাভারে ২৭ অক্টোবর শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ এর উদ্বোধন করা হয়েছে। এতে সারা বাংলাদেশ থেকে আসা প্রায় দুইশ জন ইয়ং বাংলার প্রতিনিধি অংশ নিয়েছেন। দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করবেন।

অনুষ্ঠানের প্রথম দিনে ৫০টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে এবং দ্বিতীয় দিন সেরা ৩০ প্রতিষ্ঠানকে বাছাই করে হাতে তুলে দেওয়া হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। সেরা ১০ প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের হাত থেকে এই পুরষ্কার গ্রহণ করবে। এদিকে সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে সাভারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও স্থানীয় সংসদ সদস্য চিকিৎসক এনামুর রহমান।

উল্লেখ, তরুণ প্রজন্মের হাত ধরে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) ২০১৪ সালের নভেম্বরে দেশের তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ প্রতিষ্ঠা করে। ২০১৫ সাল থেকে তাদের অনুপ্রাণীত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করে আসছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এরই ধারাবাহিকতায় দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে এবার তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’।
সূত্র : ইত্তেফাক

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮ এর উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮