ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

১ম বিভাগ ফুটবলে জাগরণীর জয়

কাছারিপাড়া একাদশ ও জাগরণী দলের মধ্যে খেলা। ছবি : বাংলারচিঠি ডটকম

এম ইউ শাকিল
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথম পর্বের গ গ্রুপের খেলায় কাছারিপাড়া একাদশ দলকে ৪-০ গোলে হারিয়ে জাগরণী দল জয়ী হয়েছে। ২৩ অক্টোবর বিকেলে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে জাগরণী দলের খেলোয়াড় কৃষ্ণ বর্মন একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে জাগরণী দলের খেলোয়াড় রাজিব হাসান রনি, গোলাপ চন্দ্র সরকার ও নজরুল ইসলাম একটি করে গোল করেন।

এ খেলায় প্রধান রেফারি ছিলেন শাহ্ আলম। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ লিগের আয়োজন করেছে।

এদিকে ২২ অক্টোবর প্রথম পর্বের ক গ্রুপের শাহ্জামাল ক্রীড়াচক্র বনাম কাছারিপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি ড্র হয়েছে। খেলায় প্রধান রেফারি ছিলেন ছাইদুর রহমান পল।

উল্লেখ, ২৪ অক্টোবর বিকেলে প্রথম পর্বের গ গ্রুপে প্রভাতী যুব সংঘ বনাম প্রত্যাশা তরুণ সংঘ দলের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিয়েছে। এ পর্বে প্রতিটি দল তিনটি করে খেলা খেলবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

১ম বিভাগ ফুটবলে জাগরণীর জয়

আপডেট সময় ০৯:১৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮