ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়ন্সশিপ ও অলিম্পিকও জিততে চান এমবাপ্পে

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মাত্র ১৯ বছর বয়সেই দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন এমবাপ্পে। তবে এখানেই থেমে যাচ্ছেন না। জিততে চান চ্যাম্পিয়ন্সশিপ এবং অলিম্পিকও।

একজন সফল ফুটবলারের প্রধান বৈশিষ্ট্য কখনোই তৃপ্তির ঢেঁকুর না তোলা। সাফল্যের জন্য সবসময় ক্ষুধার্ত থাকাটাই গুরুত্বপূর্ণ। আর এমবাপ্পেও তেমনই। ফুটবলের সর্বোচ্চ অর্জন বিশ্বকাপ। স্বপ্নের সেই শিরোপা জেতার পরেও আরো অর্জনে নিজেকে উচ্চতায় উঠাতে চান ফরাসি এই স্ট্রাইকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো অনেক কিছু করার বাকি আছে আমার। সবকিছুই অর্জন করতে চাই। ফ্রান্সের হয়ে আমার এখনও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার বাকি। অলিম্পিকেও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কেন নয়। তারপর পিএসজির হয়ে জিততে চাই চ্যাম্পিয়ন্স লিগ।’

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এমবাপ্পে। প্রতিটি ম্যাচেই ফ্রান্সের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। যার পুরস্কার হিসেবে সেরা উদীয়মান ফুটবলারের খেতাবটাও নিজের করে নেন এমবাপ্পে। ক্লাব ও দেশের হয়ে এমন পারফরম্যান্সের ফলে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জনের মধ্যেও রয়েছেন এমবাপ্পে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

চ্যাম্পিয়ন্সশিপ ও অলিম্পিকও জিততে চান এমবাপ্পে

আপডেট সময় ০৫:৫৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮