ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

জামালপুরে দুই চালকের ৭ দিনের জেল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে দুইজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ও চারজনকে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ অক্টোবর এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ১৮ অক্টোবর পাঁচরাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, পারমিট ব্যতীত গাড়ি চালানোর অপরাধে জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. জামিল হোসেন ও সদর উপজেলার দিঘীরপাড়ার মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলামকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, পারমিট ব্যতীত গাড়ি চালানো ও রাস্তার উপরে গাড়ি রাখার অপরাধে চারজন চালককে ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৮, ১৫২, ১৫৭ ধারায় তাদের সাজা দেওয়া ও জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুরে দুই চালকের ৭ দিনের জেল

আপডেট সময় ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮