ঢাকা ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জালিয়াতিবিরোধী প্রশিক্ষণ

জালিয়াতিবিরোধী প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সাগর মারান্ডি। ছবি : বাংলারচিঠি ডটকম

জালিয়াতিবিরোধী প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সাগর মারান্ডি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

অস্ট্রেলিয়ান বেসরকারি সংস্থা কোঅপারেশন কর্মসূচি (এএনসিপি) এর আওতায় জামালপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনরুপ জালিয়াতি, প্রতারণা বা দুর্নীতির কারণে কার্যক্রম ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই লক্ষ্যে ১৪ অক্টোবর দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাগর মারান্ডি। সহায়কের দায়িত্ব পালন করেন অট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশনের গ্র্যান্ট ম্যানেজার ভারতীয় নাগরিক রাজেস পুশপুলিটি।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশনের উপদেষ্টা ডেভিট রজার, প্রকল্প ব্যবস্থাপক এ্যান্ডু জালানস্কি, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। প্রশিক্ষণে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের ৪৪ জন প্রতিনিধি অংশ নেন।

প্রশিক্ষণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপদাপন্ন ও নানাভাবে পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে অর্থ সংগ্রহ করা হয় সে বিষয়সহ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক লেনদেন ব্যবস্থাপনা, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতিরোধের উপায়, শিশু সুরক্ষা, জেন্ডারসহ ইত্যাদি বিষয় নিয়ে বিশ্লেষণমূখী আলোচনা করা হয়।

জালিয়াতিবিরোধী প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মান, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশনের অর্থায়নে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে নিউট্রিশন সেনসেটিভ ভ্যেলু চেইনস ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জালিয়াতিবিরোধী প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮