ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ

জব্দ করা চালের বস্তা। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ৯ অক্টোবর রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকান থেকে চালগুলো জব্দ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউএনও মো. আমিনুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর রাত সাড়ে সাতটার দিকে বাজিতেরপাড়া মোড়ে ব্যবসায়ী সাইদুর রহমানের দোকানের পেছনে গুদামে অভিযান চালান। অভিযানের সময় ওই গুদামে মজুদ প্রতিটি ৩০ কেজি ওজনের ১২০ বস্তা চাল জব্দ করা হয়। চালগুলো সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করার চাল বলে নিশ্চিত করেছেন ইউএনও। তবে চালগুলোর মজুতদার দোকান মালিক সাইদুর রহমানকে আটক করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘এই চালগুলো কালোবাজারে বিক্রির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। চালগুলো আজ রাতে স্থানীয় একজনের হেফাজতে রাখা হবে। কাল সকালে (১০ অক্টোবর) চালগুলো মাদারগঞ্জ থানায় নেয়া হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ

আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮