ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা ইসলামপুরে শীতার্তদের শীতবস্ত্র দিল রেডক্রিসেন্ট মাদারগঞ্জে আগুনে পুড়ল দরিদ্র কৃষকের গবাদি পশুসহ বসতবাড়ি নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের জামালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড ইসলামপুরে লুট হচ্ছে ফসলি জমির টপ সয়েল, ঝুঁকিতে কৃষি আবাদ জামালপুরে প্রজনন স্বাস্থসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে নদীতে শিশু নিখোঁজ

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ পাটাদহ গ্রামে যমুনার শাখা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে অলি য়াদীন নামের দশ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ২ অক্টোবর সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। দক্ষিণ পাটাদহ গ্রামের সবজি বিক্রেতা সাখাওয়াত হোসেনের ছেলে সে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানন্দবাড়ীর দক্ষিণ পাটাদহ গ্রামের সবজি বিক্রেতা সাখাওয়াত হোসেনের ছেলে অলি য়াদীন ২ অক্টোবর সকাল আটটার দিকে তার তিনসহপাঠীকে নিয়ে বাড়ির পেছনে যমুনার শাখা নদীতে গোসল করতে নামে। নদীর পানির প্রবল স্রােতের পাকে পড়ে অলি য়াদীন পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন তারা।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি মো. হারুন অর রশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের ডুবুরি দল বেলা একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটির অনুসন্ধান চালায়। তারাও শিশুটির কোনো সন্ধান পাননি। পরে বেলা তিনটার দিকে ডুবুরিরা অনুসন্ধান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা মো. হারুন অর রশিদ এ প্রসঙ্গে বাংলার চিঠি ডটকমকে বলেন, পানির প্রবল স্রােতের কারণে সেখানে অনুসন্ধান চালানো খুবই কষ্টসাধ্য। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি শিশুটির সন্ধানে। ধারণা করা হচ্ছে নদীর পানির প্রবল স্রােত শিশুটিকে নদীর অনেক গভীরে এবং অনেক দূরে টেনে নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ

সানন্দবাড়ীতে নদীতে শিশু নিখোঁজ

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮