ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

তুলশিপুরে দুই হোটেল মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশিপুর বাজারে ২৭ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে খাদ্যে রং মিশানো এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অভিযোগে দুটি হোটেলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ২৭ সেপ্টেম্বর দুপুরে তুলশিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় খাদ্যে রং মিশানো এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন খাবার পরিবেশনের অভিযোগে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় দুই হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন তুলশিপুর গ্রামের খাদেম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম ও মৃত হযরত আলীর ছেলে মো. মুনছুর আলী।

জামালপুর জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

তুলশিপুরে দুই হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় ০৮:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮