ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে এক বেকারি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের নিউ কলেজ রোড এলাকায় ২৫ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে পণ্যের মোড়কের গায়ে ওজন, পরিমাণ, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এক বেকারি মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ আল রনী ২৫ সেপ্টেম্বর দুপুরে জামালপুর শহরের নিউ কলেজ রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানে মুন্নী দধি বেকারির পণ্যের মোড়কের গায়ে ওজন, পরিমাণ, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় মুন্নী দধি বেকারির মালিক মুন্তেজার রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মুন্তেজার রহমান নিউ কলেজ রোড এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে।

জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে এক বেকারি মালিককে জরিমানা

আপডেট সময় ০৮:২৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮