ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

সভায় বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে ২০১৮-২০১৯ অর্থ বছরের বিশেষ প্রচার কাজের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সহযোগিতায় এবং জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে ২০ সেপ্টেম্বর দুপুরে বগারচর ইউনিয়নের আলীরপাড়া মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। মূখ্য আলোচকের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, উন্নয়ন সংঘ রি-কল প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা সভায় শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রি-কল প্রকল্পের সিবিও সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা সভায় কয়েক জন ভুক্তভোগীর বক্তব্য থেকে সরকারি দপ্তরগুলোতে সেবা প্রাপ্তিতে দুর্ভোগ ও দুর্নীতির বিষয়টি উঠে আসে। এমনকি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সেবা নিয়েও সার্বিক আলোচনা করা হয়।

তবে এসব সরকারি দপ্তর ও সেবা প্রাপ্তির জায়গায় সেবার ধরন ও কিভাবে সেবা পাবে তা সম্পর্কে না জানা থাকায় দুর্নীতি বেশি হয় বলেও অভিযোগ করা হয়।

পাশাপাশি বর্তমান সরকারের আমলে জেলায় ৪২ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ নিয়েও জনগণকে অবহিত করা হয়।

এ ছাড়াও উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি সেবা পেতে জনগণের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে স্থানীয় পর্যায়ে আরো জনসচেতনতা সৃষ্টি করতে সরকারের প্রতি অনুরোধ করা হয়।

এর আগে একই বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও প্রসব পরবর্তী শিশুর যত্ন বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা করা হয় এবং সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা

আপডেট সময় ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮