ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে ছয় করাতকল মালিকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুরের বেলটিয়া ও নারিকেলী এলাকায় ২০ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ছয় করাতকল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ২০ সেপ্টেম্বর দুপুরে জামালপুরের বেলটিয়া ও নারিকেলী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় করাতকলের লাইসেন্স না থাকায় ২০১২ সালের করাতকল (লাইসেন্স) বিধিমালার ৩(১) ও ১২ ধারায় ছয় করাতকল মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত উসমান আলীর ছেলে শমসের আলী, বেলটিয়া খুপিবাড়ি গ্রামের মৃত আমেজ উদ্দিনের ছেলে সুরুজ্জামান, বেলটিয়া গ্রামের ভমেজ উদ্দিন শেখের ছেলে শামছুল হক, খলিল হাটা গ্রামের মৃত তহের আলীর ছেলে বাবুল হোসেন, নিশ্চিন্দি গ্রামের মৃত জাফর শেখের ছেলে নাসির উদ্দিন বাদশা ও পারপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে দুলাল উদ্দিন।

জামালপুর এসএফএনটিসি এর ফরেস্টার ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জামালপুরে ছয় করাতকল মালিকের জরিমানা

আপডেট সময় ০৯:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮