ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মাদারগঞ্জে সাংবাদিক জিন্নাহকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক জিন্নাহকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহর ওপর অর্তকিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

তেঘরিয়া বাজারে ১৮ সেপ্টেম্বর বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালির আয়োজন করে চরপাকেরদহ ইউনিয়ন বাসী।

প্রতিবাদ র‌্যালিটি তেঘরিয়া বাজার চার রাস্তার মোড় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, চরপাকেরদহ ইউপি সদস্য গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, ৫ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক নাজমুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম, রাকিবুল হোসেন শান্ত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক জিন্নাহর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাতশতাধিক লোক উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে সাংবাদিক জিন্নাহকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮