ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

জামালপুরে তাজ তৃপ্তি মদিনা হোটেল মালিককে ১১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে তিনটি হোটেলের মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুরে শহরের সিংহজানী স্কুল মোড় থেকে তমালতলা মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ১২ সেপ্টেম্বর দুপুরে শহরের সিংহজানী হাই স্কুল মোড় থেকে তমালতলা মোড় পর্যন্ত কয়েকটি হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় তিনটি হোটেল-রেস্তোরাঁয় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশের অস্তিত্ব পান ভ্রাম্যমাণ আদালত। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৫২ ধারায় তিনটি হোটেলের মালিককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে হোটেল মদিনার স্বত্বাধিকারী ফরহাদ হোসেনকে ১ হাজার টাকা, হোটেল তৃপ্তির স্বত্বাধিকারী আতাউর রহমানকে ২ হাজার টাকা ও হোটেল তাজের স্বত্বাধিকারী শান্তকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জামালপুর জেলা স্যানেটারি পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

জামালপুরে তাজ তৃপ্তি মদিনা হোটেল মালিককে ১১ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:৩৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮