ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের শোভাযাত্রা

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের শোভাযাত্রা। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা॥
‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন’ এ স্লোগানে শেরপুরের নকলা উপজেলায় ৬ সেপ্টেম্বর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নকলা কার্যালয় এ শোভাযাত্রার আয়োজন করে।

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ৬ সেপ্টেম্বর সকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, আবাসিক প্রকৌশলী ওসমান গণি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বিদ্যুৎ গ্রাহকগণ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

নকলায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের শোভাযাত্রা

আপডেট সময় ০৭:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮