ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

জামালপুরে গাছে ঝুলন্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর পৌরসভার রশিদপুর এলাকা থেকে নাগর আলী (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় শ্মশানঘাটের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাগর আলী মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যের চর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, ৬ সেপ্টেম্বর ভোরে জামালপুর পৌরসভার রশিদপুর শ্মশানঘাটের কাছে একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। জানাজানি হলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি নাগর আলীর বলে শনাক্ত করেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও নিহতের স্বজনদের ধারণা দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় রশি বেঁধে গাছে ঝুলিয়ে রেখে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখে গেছে। লাশের ময়নাতদন্তের পর এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

জামালপুরে গাছে ঝুলন্ত এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮