ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন ধ্বংস করে বালু উত্তোলন বন্ধ

ঝিনাই নদীতে ধ্বংস করা হয় ড্রেজার মেশিন ও পাইপ। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ৫ সেপ্টেম্বর সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হাটবাড়ী গ্রামের কাবদি মিয়ার ছেলে হবিবুর রহমানসহ একটি চক্র ডোয়াইল ইউনিয়নে হাটবাড়ী গ্রামে ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত বসায়। এ সময় সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের একটি মেশিন ও ছয়টি পাইপ ভেঙ্গে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ডোয়াইল ইউনিয়নে হাটবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি ড্রেজার ও কিছু পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে। উপজেলার কোথাও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সরিষাবাড়ীতে ড্রেজার মেশিন ধ্বংস করে বালু উত্তোলন বন্ধ

আপডেট সময় ০৭:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮