ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

র‌্যাবের অভিযানে মাদক ও চোরাই মোটরসাইকেলসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি ও মোটরসাইকেল চোর। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর রেলস্টেশন সংলগ্ন আবাসিক হোটেলের সামনে থেকে ইয়াবা, গাঁজা ও চোরাই মোটরসাইকেলসহ আটজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৬ আগস্ট গভীর রাতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি দল ৬ আগস্ট রাত আড়াইটার দিকে জামালপুর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি আবাসিক হোটেলের সামনে থেকে আটজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মো. রকিবুল ইসলাম রোকন, মো. ইদ্রিস আলী ও নাসির উদ্দিন, নালিতাবাড়ী উপজেলার নূরে আলম, ময়মনসিংহ সদরের মনতাজ আলী, চট্টগ্রামের হালিশহরের মো. লিটন, জামালপুর সদরের সাখাওয়াত হোসেন স্বপন ও মো. রিপন।

তাদের কাছ থেকে একটি ১৫০ সিসি চোরাই পালসার মোটরসাইকেল এবং ১১৯ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য এক লাখ ৬৩ হাজার টাকা। এ ব্যাপারে ৭ আগস্ট সকালে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে আসামিদের জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘গ্রেপ্তার মাদক কারবারি ও মোটরসাইকেল চোরের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে মাদক ও চোরাই মোটরসাইকেলসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮