ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার

সরিষাবাড়ীতে গ্রেপ্তার দুই মোটরসাইকেল চোর। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তজেলা চোরাকারবারির দুই সদস্যকে ১৫০ সি সি পালসার মটর সাইকেলসহ গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ৩ আগস্ট রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া ব্রিজপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান সরিষবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ও এনামুল হক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পিরগাছা গ্রামের মকবুল শেখের ছেলে ।

থানা সূত্রে জানা যায়, আন্তজেলা চোরাকারবারির একটি দল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছে। ৩ আগস্ট রাতে গোপন সংবাদ পেয়ে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া ব্রিজপাড় এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশ এ সময় ভারতীয় একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ দুই চোরা কারবারির সদস্যকে আটক করে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবীর বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘গ্রেপ্তার দুই মোটরসাইকেল চোরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

সরিষাবাড়ীতে দুই মোটরসাইকেল চোর গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮