ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সরিষাবাড়ীতে ন্যাশনাল সার্ভিসকর্মীদের বিক্ষোভ

সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিসকর্মীরা বিক্ষোভ মিছিল করে। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৩য় ধাপের (৭ম পর্ব) প্রশিক্ষণার্থীরা স্থানীয় ব্যাংকসমূহে হিসাব খোলার সুযোগ প্রদানের দাবিতে ১ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে। পাঁচটি ভেন্যুর প্রায় ১ হাজার প্রশিক্ষণার্থী বঙ্গবন্ধু কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেয়।

আবেদনকারী শামীম, অজিফা, কণিকা, দিবা, হেলালসহ ন্যাশনাল সার্ভিসকর্মীরা জানান, ১ম ও ২য় ধাপের প্রশিক্ষণার্থীদের উপজেলা সদর শাখা রূপালী ব্যাংকে হিসাব খোলানো হয়। কিন্তু সম্প্রতি শুরু হওয়া ৩য় ধাপের কর্মীদের এশিয়া ব্যাংকে হিসাব খুলতে নির্দেশ দেয় যুব উন্নয়ন অফিস। অথচ এশিয়া ব্যাংকের সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর জেলাতেও কোনো শাখা নেই। ময়মনসিংহ বিভাগীয় শহরে গিয়ে ব্যাংক হিসাব খুলতে গেলে ন্যাশনাল সার্ভিস কর্মীদের ভোগান্তি ও অর্থের অপচয় হবে। এদিকে এশিয়া ব্যাংকে হিসাব খুলতে ওই ব্যাংকের মাঠকর্মীরা বিভিন্ন সময় এসে তাদের হুমকি দিচ্ছে বলেও তারা জানান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ আল মামুন জানান, ‘ন্যাশনাল সার্ভিসকর্মীদের লিখিত আবেদন পেয়েছি। ইউএনও স্যার এখন ছুটিতে আছেন। তিনি আসলে এ বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সরিষাবাড়ীতে ন্যাশনাল সার্ভিসকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় ০৭:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮