ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

নকলায় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

শফিউল আলম লাভলু, নকলা ॥
‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ এই আওয়াজে শেরপুরের নকলা উপজেলায় দুইদিনব্যাপী মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২৬ জুলাই সমাপ্ত হয়েছে।

নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুরে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ আয়োজন শেষ হয়। নকলা ডিবেটিং সোসাইটির সহযোগিতায় উপজেলা প্রশাসন স্থানীয় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে।

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে চৌধুরী ছবরুন নেসা মহিলা কলেজ ও স্কুল পর্যায়ে নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়েছে। অনুষ্ঠানে বিজয়ী দলের বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কাড়ুয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক আবুল মনসুর আহম্মেদ, ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ও সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমানসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

নকলায় মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট সময় ০৭:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮