ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

জামালপুরে দু’টি বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
বিএসটিআই এর অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে জামালপুর শহরের দু’টি বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ জুলাই সকালে শহরের সকাল বাজার এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেঞ্চুরী বেকারি ও আনন্দ বেকারিতে এ জরিমানা করা হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান ২৩ জুলাই সকালে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় সেঞ্চুরী বেকারিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও বিস্কুট উৎপাদন ও বিক্রির দায়ে ১৯৮৫ সালের বিএসটিআই অধ্যাদেশের ২৪ ও ৩১(এ) ধারায় ওই বেকারির মালিক হাজি আখতার উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

একই এলাকায় আনন্দ বেকারিতে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, বিস্কুট ও কেক বিক্রি ও বিতরণের দায়ে একই আইনে বেকারির মালিক মো. রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিএসটিআই এর পরিদর্শক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাহী হাকিম মো. মেহেদী হাসান দু’টি বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

জামালপুরে দু’টি বেকারি মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮