ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সরিষাবাড়ী : সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম  

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতি করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার প্রত্যয়ে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন, শুক্রবার বিকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় কামরাবাদ তালতলা মোড় থেকে মাদক বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাকান্দর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন অংশ নেয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজ,যুব সংগঠন এবং বিভিন্ন শ
সচেতন নাগরিক সমাজ, যুব সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মসজিদে ঈমামসহ বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়।

সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজর সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদে ঈমাম শফিকুল ইসলাম, সমাজকল্যাণ যুব সংঘের সহ-সভাপতি নুরে আলম নাহিদ, শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, আশরাফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শাওন প্রমুখ।

মানববন্ধনে সোনাকান্দর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাত বলেন, মাদক জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে। হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না। এটি একটি পুরো পরিবারকে ধূলিস্যাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে উঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।

অন্যান্য বক্তারা আরও বলেন,​ মাদক কোন ফ্যাশন নয়। কোন স্বস্তি নয়। এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণেরাই একটি দেশের মেরুদণ্ড। কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদকব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এ সময় তারা আজকের পরে এই অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোর্পদ করা হবে বলে সতর্ক করেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় ০৯:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬