ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

বকশীগঞ্জ : মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেয়ার অভিযাগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ। তিনি মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ১২ মে, মঙ্গলবার শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে ছুটি নেন। অসুস্থার কারণ দেখিয়ে ছুটি নিলেও ওই শিক্ষককে ছুটির সুযোগ কাজে লাগিয়ে ওই দিন জামালপুর জেলা জজ আদালতের বারান্দায় সুস্থ ও হাস্যোজ্জ্বল অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়ে ঘোরাঘুরি করায় এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে।

স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা এই শিক্ষক। পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমা চলে আসছে তার। এসব মামলায় তিনি হাজিরা দিতে বা আইনি কার্যক্রম সম্পন্ন করতে জামালপুর আদালতে প্রায়ই যাতায়াত করেন। কিন্তু অনেক সময়ই তিনি অসুস্থতা দেখিয়ে বা ছুটি না নিয়েও স্কুল ফাঁকি দেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রায়ই বিদ্যালয়ে থাকেন না। ওই শিক্ষকের বিরুদ্ধে সকালে হাজিরা দিয়ে বিদ্যালয় ত্যাগ করারও অভিযোগ রয়েছে।

এসব কারণে বিদ্যালয়ে যথাযথ পাঠদান কার্যক্রম থেকে বিরত থাকতে হয় তাকে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে মেষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি।

ওই বিদ্যাালয়ের প্রধান শিক্ষক আবু নেওয়াজ এ প্রতিবেদককে বলেন, সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করলে আমি তা মঞ্জুর করি। তবে তিনি কোথায় গেছেন তা আমি জানি না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, আমি বিষয়টি নিয়ে অবগত নই। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

আপডেট সময় ১০:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬