ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ সাজিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

সরিষাবাড়ী : সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী সোহেল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে পৈত্রিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড দেখিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা দায়েরের অভিযোগ উঠেছে।

৭ এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলা মিডিয়া হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করেছেন সাবেক  পৌরসভার কাউন্সিলর ও দলিল লেখক সোহেল রানা।

লিখিত বক্তব্যে সোহেল রানা বলেন, চলতি গত ২১ জানুয়ারি তার বাবা রইস উদ্দিন বাড়ি থেকে নিখোঁজ হন। পরে এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে পরদিন সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রইস উদ্দিন মারা যযান বলে হাসপাতাল ও পুলিশ জানায়।

সোহেল রানা অভিযোগ করে আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বাবার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ সাজিয়ে তাকে হয়রানি করার উদ্দেশ্য চাচাত ভাই মিজানুর রহমানের ইন্ধনে বোন মিনা বেগম বাদী হয়ে তাকে প্রধান আসামি করে আদালতে মামলা করেছেন। ওই মামলায় আরও পাঁচজন জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা তার বাড়িতে হামলা, লুটপাট ও হুমকি-ধমকিসহ আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়ের করে নানান হয়রানি করছে। ঘটনাটি নিরপেক্ষ তদন্ত ও আদালতে মামলা দায়েরর বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে সোহেল রানার শ্বশুর উবাইদুল্লাহ, মামাত ভাই আবুল কালামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ সাজিয়ে ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা

আপডেট সময় ১০:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬