ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান আরেক জিয়াউর রহমান : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান ছেলের বিরুদ্ধে গরু চুরির অপবাদ সইতে না পেরে মায়ের আত্মহত্যা জামালপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে মানববন্ধন দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ইসলামপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ইসলামপুরে অষ্টমী স্নানোৎসবে পুণ্যার্থীদের ঢল মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ছেলের বিরুদ্ধে গরু চুরির অপবাদ সইতে না পেরে মায়ের আত্মহত্যা

জামালপুর : গ্রেপ্তার গোলাম কিবরিয়া মুক্তা ও মো. হৃদয়। ছবি : বাংলারচিঠিডটকম

ছেলের নামে গরু চুরির অপবাদ এবং সালিসি বৈঠকে স্বামীসহ নিজের উপর নির্যাতনের পর জোসনা বানু নামে একজন নারীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি দুই যুবককে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা এবং নায়েব আলী মেম্বারের ছেলে মো. হৃদয়। ২৬ মার্চ, বৃহস্পতিবার ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, ২৫ মার্চ, বুধবার গভীর রাতে কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। ওই ঘটনার পর চোর সন্দেহে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে ধরতে যান স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন।

ওসি বলেন, তবে সুজনকে না পেয়ে তার বাবা বৃদ্ধ  সুরুজ্জামান ও মা জোসনা বানুকে তুলে নিয়ে যায় পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে। পরে ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে এ নিয়ে সালিস বৈঠক বসে। সালিসে ওই এলাকার আরও দু’জন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে মারধর করা হয়। একই সাথে তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। এই অপমান সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সজীব বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, অমানবিক এ ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আরেক জিয়াউর রহমান : প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান

ছেলের বিরুদ্ধে গরু চুরির অপবাদ সইতে না পেরে মায়ের আত্মহত্যা

আপডেট সময় ১০:০৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬