ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

মাদারগঞ্জ : জ্বালানি তেলের দোকানের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় খোলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১১ মার্চ, বুধবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৪০ ধারায় শাহজাহান রিন্টু ও মোখলেছুর রহমান নামের দুই দোকানিকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজারে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে

মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

আপডেট সময় ১২:৩৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬