ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে আগুনে দগ্ধ তিন যুবক

সরিষাবাড়ী : অগ্নিদগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে খিচুড়ি রান্না করার সময় আগুনে তিন যুবক দগ্ধ হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- উপজেলার তারাকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে পারভেজ আহমেদ(১৮), রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও কান্দারপাড়া গ্রামের ইমান আলীর ছেলে শিহাব উদ্দিন (১৯)।

​আহত শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, শীতের রাতে আনন্দ উৎসব করতে কয়েকজন বন্ধু একত্রে স্থানীয় পোগলদিঘা হাই স্কুল সংলগ্ন এলাকায় খিচুড়ি রান্নার আয়োজন করি। রান্না শুরু করলে লাকড়িজ্বলা সঠিকভাবে হচ্ছিল না। তাই আগুন দ্রুত জ্বালাতে লাকড়ির উপর থিনার ছিটিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে তিনজনের শরীরে আগুন ধরে যায়। এ সময় তিন বন্ধু দগ্ধ হই। ।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন এ প্রতিবেদককে বলেন, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় তিন যুবককে হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে পারভেজ নামে একজনের শরীর বেশকিছু অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে ডিজে পার্টিতে আগুনে দগ্ধ তিন যুবক

আপডেট সময় ০৭:২২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫