ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী
রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ:

সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

সরিষাবাড়ী : হাত উঠিয়ে সাংবাদিকদের গ্রাণনাশের হুমকি দিচ্ছে সঞ্জয় চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

৩১ অক্টোবর, শুক্রবার  দুপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক কালবেলার উপজেলার  প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

হামলাকারীরা হলেন–দিয়ার কৃষ্ণা গ্রামের লক্ষী চাঁনের ছেলে সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় দৈনিক  কালবেলার সাংবাদিকসহ কয়েকজন গণমাধ্যমকর্মী তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। সাংবাদিক পরিচয় পেয়ে সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালান তারা।

এ ঘটনায় কালবেলার সাংবাদিক ইসলাম হোসেন ও দৈনিক ঘোষণার সাংবাদিক তৌকির আহমেদ হাসু গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে দুই সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, রাষ্ট্রীয় সম্পত্তি দখল করে ভবন নির্মাণের বিষয়টি সাংবাদিক হিসেবে জানতে চাইতেই আমার উপর এই হামলা করে ভূমিদস্যু সঞ্জয় চৌধুরী ও হৃদয় চৌধুরী। এ ঘটনায় সংবাদ পরিবেশন করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে জানান তারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে হামলাকারী সঞ্জয় চৌধুরীর বক্তব্য নিতে তাদের মুঠোফোনে ফোন দিলে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রতিবেদককে বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রাষ্ট্রীয় জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ:

সরিষাবাড়ীতে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা

আপডেট সময় ০১:৫৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫