ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিঞ্জিরাম নদীর ভাতখাওয়ায় সেতু চায় পাঁচ গ্রামের মানুষ গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : পুলিশ সুপার রফিকুল ইসলাম

ইসলামপুর : দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেছেন, পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বদ্ধপরিকর। দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি ২৮ সেপ্টেম্বর, রবিবার রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার পোদ্দারপাড়া পূজামন্ডপ, রাধা গোবিন্দ জিউর মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকান্ড সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোন তথ্যে প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দিয়ে এবং স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও তৎপর থাকার নির্দেশ দেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজামন্ডপ পরিদর্শনের সময় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান, বিএনপি নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : পুলিশ সুপার রফিকুল ইসলাম

আপডেট সময় ০৯:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫