ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এলডিপিনেতা রাসেল পারভেজ। ছবি : বাংলারচিঠিডটকম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর-৫ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জামালপুর শহরের নাওভাঙ্গা এলাকায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এলডিপি ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও জামালপুর জেলা শাখার আহবায়ক রাসেল পারভেজ বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ যেহেতু ডিফেন্সের, সেহেতু এই দলে শৃঙ্খলা অত্যন্ত দামি। এখানে যারা শৃঙ্খলিত তারাই কাজ করে। জামালপুরের অনেকেই দলের প্রার্থিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু মুহা. মাসুদ হোসাইন রাজনৈতিক ও সাংগঠনিকভাবে খুবই দক্ষ তাই তাকে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তিনি ব্যতীত এলডিপি থেকে আর কেউ প্রার্থিতা ঘোষণা করতে পারবেন না। কেউ করে থাকলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠবে। অন্যান্য দলের মত একাধিক প্রার্থী দিয়ে বিশৃঙ্খলভাবে প্রচারণার সুযোগ দিচ্ছি না।

তিনি আরও বলেন, অনেকেই বলেন বিএনপি-এলডিপি চাচাত ভাই। কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি এরকমই। কিন্তু মাঠপর্যায়ে এই আন্তরিকতা থাকে না। মুহা. মাসুদ হোসাইন আমাদের দলীয় প্রার্থী। কিন্তু জোটগতভাবে দলীয় সিদ্ধান্তে এলডিপির প্রার্থী চূড়ান্ত হতে পারে। তবে এমপি পদপ্রার্থী হলেই তিনি এমপি হয়ে যাবেন না। তিনি যদি জনগণের মন জয় করতে পারেন তাহলে ভোট পাবেন। এলডিপি জামালপুর সদর-৫ আসনে একমাত্র দলীয় মনোনীত প্রার্থী মুহা. মাসুদ হোসাইন। যদি আমাদের দল থেকে অন্য কেউ নির্বাচনে প্রার্থিতা দাবি করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থী মোহাম্মদ মাসুদ হোসাইন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে সদর আসনে মাসুদ হোসাইনকে এলডিপির প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৯:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫