ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

দেওয়ানগঞ্জে প্রতি কেজি ১৫ টাকায় চাল বিক্রি শুরু

দেওয়ানগঞ্জ : ডিলার মনিরুজ্জামানের দোকান থেকে ১৫ টাকা কেজি চাল কিনেন একজন নারী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে। ২৬ আগস্ট, মঙ্গলবার সকাল থেকে উপজেলার আটটি ইউনিয়নে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ৩৯ জন ডিলারের মাধ্যমে ২০ হাজার ৫৪৭ জন দুঃস্থদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করেন ডিলারেরা। ২৬ আগস্ট সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় মাহিরা এন্টারপ্রাইজের ডিলার মো. মনিরুজ্জামান ও রহিমপুরে তাসনিন এন্টারপ্রাইজের ডিলার শামীম রায়হান চাল বিতরণ করেন।

ডিলার মো. মনিবুজ্জামান এ প্রতিবেদককে জানান, সরকারি নিয়মনীতি অনুযায়ী দরিদ্রদের মাঝে প্রতি কার্ডধারীকে ৩০ কেজি হারে ১৫ টাকা কেজি দরে বিক্রি করাে হচ্ছে। চাল বিক্রি করা নিয়ে যাতে কোন সমস্যা না হয়, সেই দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ডিলার শামীম রায়হানও একইরকম মতামত দেন।
সুবিধাভোগী আব্দুল খালেক জানান, সরকার আমাদের জন্য যে উদ্যোগ নিয়েছে আমরা অনেক সুবিধা পাইতেছি। বছরে ছয় মাস চাল পাই। যদি ১২ মাস চাল পাইতাম তাহলে আরও ভালো হতো। মন্ডলপাড়ায় ডিলারের দোকানে তদারকি করেন শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী ও ইউনিয়ন যুবদলের সভাপতি লুলু মন্ডল।

উপজেলা খাদ্য কর্মকর্তা সাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে প্রত্যেক ডিলারের সাথে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তা ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তদারকি কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান এ প্রতিবেদককে বলেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারেরা যেন অল্প টাকায় খাদ্য কিনতে পারেন, সে জন্য সরকার ভর্তুকি দিয়ে এই চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে চাল বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেই দিকে নজরদারি করা হচ্ছে।

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেওয়ানগঞ্জে প্রতি কেজি ১৫ টাকায় চাল বিক্রি শুরু

আপডেট সময় ০৯:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫