ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

ইসলামপুর : সচেতন নাগরিক ও ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালামের পুনরায় যোগদানের প্রচেষ্টার বিরুদ্ধে ২৪ আগস্ট, রবিবার সকালে সচেতন নাগরিক ও ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন।

২৪ আগস্ট সকালে ওই প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন, পৌর যুবদলের যুগ্মআহবায়ক সাখাওয়াত হোসেন সুজন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী রৌদশী আক্তার ও শিরিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক হন। ওই সময় জিআরপি পুলিশ তাকে একটি কেবিন থেকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। এমন ব্যক্তিকে কোনভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় যোগদান করালে নারী শিক্ষা ধ্বংসের দিকে ধাবিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

এর আগে শিক্ষক শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যক্তিরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে সাবেক অধ্যক্ষ আব্দুস সালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিসহ তিনি যাতে পুনরায় স্বপদে যোগদান না করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

আপডেট সময় ১০:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫