ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

ছাত্রজনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ২ আগস্ট, শনিবার জামালপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের বা রেমিট্যান্স যোদ্ধাদের অসাধারণ ভূমিকা ছিল। ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জামালপুর : রেমিট্যান্স যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুণ আল মামুন, রেমিট্যান্স যোদ্ধা আজিজুর রহমান, জামালপুর জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন্নাহার, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, এনসিপি জেলা শাখার যুগ্মসমন্বয়ক খলিলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আফরিন আঁখি প্রমুখ।

সভা শেষে পাঁচজন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মননা স্মারক দেওয়া হয়। তারা হলেন- মাসুদ মিয়া, লিটন মিয়া, আল আমিন, আব্দুর রহমান ও মো. রাব্বি।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

আপডেট সময় ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫