জামালপুরের প্রবীণ প্রয়াত সাংবাদিক মুহাম্মদ নূরুল হক জঙ্গি গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং পল্লীকন্ঠ পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পল্লীকন্ঠ পরিবার। ১৯ জুলাই, শনিবার দুপুরে জামালপুর শহরের বাগানবাড়ি পল্লীকন্ঠ পত্রিকার অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গির সহধর্মিনী খায়রুন নেসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন, সাংবাদিক মেহের উল্লাহ, সাংবাদিক মির্জা হুমায়ুন কবির, সাংবাদিক শাহ আলী বাচ্চু, সজল, বজলুল করিম, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মণ্ডল, আলমগীর শাহজাহান, সাংবাদিক আনোয়ার হোসেন, সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সাংবাদিক শাহ জামাল, জাতীয় নাগরিক পার্টি সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল, সাংবাদিক আরাফাত, সাংবাদিক জিএইচ হান্নান, সাংবাদিক বিপুল মিয়া, সাংবাদিক ওসমান গনী স্বাধীন, ফটো সাংবাদিক শাহবুল আকন্দ, সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ এই পল্লীকন্ঠ পত্রিকা জামালপুরসহ সারাদেশে সুনাম অর্জন করেছে। সেই সুনাম এবং পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী স্মৃতি ধরে রাখতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধো মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রীমহল। তাদেরকে প্রতিহত করতে হবে। ২৮ জুলাই, সোমবার পুলিশ সুপার বরাবর একটি স্মারক লিপিসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সেই মানববন্ধনে পল্লীকন্ঠ পত্রিকার সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আহবান জানান তারা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে পল্লীকন্ঠ পরিবারসহ সকল সাংবাদিক এবং রাজনৈতিক নেতাকর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















