বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, মিটর্ফোডে ব্যবসায়ী সোহাগকে পাশাবিকভাবে খুন, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও শহর যুবদল।
১৭ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। মিথ্যা জেল-জরিমানার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়াসহ অংসখ্য নেতা-কর্মী। আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ৩৮ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা গায়েবি মামলা হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার জীবনদানের মধ্য দিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে গণতন্ত্রের স্থায়ী রূপ দিতে হলে আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নাই।
জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জান লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি, মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল কালাম প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল ও শহর যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

অপরদিকে একই দিন বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বকশীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক লাভলু প্রমুখ।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদল ও শহর যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এছাড়াও একই দিন বিকালে জামালপুর গেইটপাড় থেকে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হাসান সরোয়ার মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান আরমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাকিল আহাম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বিদ্যুৎ, রেজুয়ানুল কবির, আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















