ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু

বকশীগঞ্জের কিশোরী ধর্ষণ মামলার রায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর : ধর্ষণ মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বছির উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগ উপজেলায় ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে বছির উদ্দিন নামে এক যুবক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই অর্থ মামলার বাদী পাবেন বলে নির্দেশ দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামি মো. বছির উদ্দিন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। ৩ জুলাই, বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, অভিযুক্ত বছির উদ্দিনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত বছির উদ্দিন। ২০১৫ সালের ১০ জুন, বুধবার দুপুরে জামালপুরের টুপকারচরে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন বছির উদ্দিন। ঘটনার পর ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্ত তাতে রাজি হননি।

পরে ওই বছরের ২৫ জুন বকশীগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী। সেই মামলায় আটজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষে এই রায় দেন বিচারক। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জের কিশোরী ধর্ষণ মামলার রায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৬:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫