ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি দুর্বল হলে কারো কিছুই করার নেই : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তার নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে কারো কিছুই করার নেই।

তিনি বলেন, বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রের জন্য ভাল। বিএনপি দূর্বল হোক, সেটা আমরা চাই না। কিন্তু তারা নিজেদের নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল হলে আমাদের কিছু করার নেই। সেতুমন্ত্রী কাদের আরো বলেন, তবে বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি, বিএনপির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে।

ওবায়দুল কাদের ৯ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণার আগে এ কথা বলেন। দল থেকে মনোনয়ন পাওয়া ৮৭ প্রার্থীর নাম ঘোষণাও করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, আইনজীবী জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়েছে। দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ এ দু’টি পদে মনোনয়ন দেবে না। সার্বিক শৃঙ্খলা ও দলের সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি শুরু করেছে। তারা নেতিবাচক রাজনীতি আকড়ে ধরে আছে। তারা পুরনো মরচে ধরা নেতিবাচক রাজনীতির হাতিয়ার ব্যবহার করছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিএনপি দুর্বল হলে কারো কিছুই করার নেই : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯