ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ১২৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

মাদারগঞ্জ: চিকিৎসা সেবা দেন মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১২৮ জন অসহায় চক্ষুরোগীদের মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ২০ এপ্রিল রবিবার উপজেলার চরপাকেরদহে ফাউন্ডেশনটির নিজস্ব কার্যালয়ে চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।

মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গ্রামীন সমাজের পিছিয়ে পরা সুবিধা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার করার জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় চক্ষু সেবা ও স্বল্পমূল্যে ছানি অপারেশনের আয়োজন করে মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন। এতে চিকিৎসা সেবা দেন মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের ক্যাম্প অরগানাইজার মুতাসিম বিল্লাহ এর তত্ত্বাবধানে ৭ সদস্যের একটি দল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২৮ জন চক্ষুরোগী মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন থেকে চক্ষু চিকিৎসা সেবা নেন।

বিনামূল্যে চোখ পরীক্ষা করাতে পেরে ফাউন্ডেশনটিকে ধন্যবাদ জানিয়েছেন সেবা নিতে আসা চক্ষুরোগী নাদের মন্ডল (৬০)। তিনি বলেন, আমরা গরিব মানুষ, টাকার অভাবে ডাক্তার দেখাইতে পারি না। এখানে এসে খুব উপকার হইলো। অনেক দিন থেকে চোখে ঠিক মতো দেখতে পাই না। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষা করাইলাম। ডাক্তার ওষুধ লিখে দিছে।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা জানান, গ্রামের মানুষ একদিকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না, অন্যদিকে অসচেতনার জন্য অনেক মানুষের চোখের সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন প্রতি মাসের মতো এ মাসেও গরিব-অসহায় মনুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে নিয়মিতভাবে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হবে। ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল রাখার জন্য সকলে সহযোগিতা কামনা করেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মাদারগঞ্জে ১২৮ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিলো মোজাম্মেল মমতাজ ফাউন্ডেশন

আপডেট সময় ০৯:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫