ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে অভিনেত্রী শাওন ও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ

জামালপুর : জামালপুর সদরের নরুন্দিতে মেহের আফরোজ শাওনের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ আলী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে ভাংচুর ও আগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে প্রথমে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর জামালপুর শহরের বকুলতলা এলাকায় আওয়ামী লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ শেখ হাসিনার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

জামালপুর : জামালপুর শহরের বকুলতলা এলাকায় মির্জা আজমের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।ছবি: বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস জানান, পলাতক স্বৈরাচার শেখ হাসিনা সন্ত্রাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা প্রতিবাদ জানিয়েছে। তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানিয়েছে। আমরা চাই যেন কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। আমরা ফায়ার সার্ভিসে ফোন করে আগুন নেভানোর জন্য বলেছি।

উল্লেখ্য, এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মির্জা আজমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা তহুরা আলী সংরক্ষিত আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য।শাওনের এক ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে অভিনেত্রী শাওন ও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট সময় ০৫:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫