ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেল মাদারগঞ্জের শতাধিক নারী

মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসা নারীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শতাধিক নারীদের চিকিৎসা সেবা দিয়েছে মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশন। ২৮ ডিসেম্বর শনিবার সকালে চরপাকেরদহ এলাকার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন গাইনী ও প্রসূতী রোগের বিশেষজ্ঞ আনিকা আফরা সৃষ্টি।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশন নিভৃত গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অসহায় নারীদের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নানা প্রকার জটিল ও কঠিন রোগে আক্রান্ত নারীরা সেখানে চিকিৎসা নিতে আসেন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শতাধিক নারীদের গাইনী ও প্রসূতী রোগের স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

স্বাস্থ্য সেবা পেয়ে ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বৃদ্ধ জমিলা বেগম বলেন, টাকার অভাবে বেশ কিছু রোগের চিকিৎসা করাতে পারছি না। এখানে এসে ফ্রি চিকিৎসা পেয়ে অনেক ভালো লাগছে।

মমতাজ মোজাম্মেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাজা বলেন, ফাউন্ডেশনটি শুরু থেকেই গ্রামের অসহায় ব্যক্তিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। গ্রামের অনেক নারীরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না। আমরা তাদের পাশে থেকে কাজ করতে চাই। প্রত্যন্ত গ্রামের মানুষগুলো যদি আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে উপকৃত হয় তবেই আমাদের এই উদ্যোগ স্বার্থক হবে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মোজাম্মেল-মমতাজ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেল মাদারগঞ্জের শতাধিক নারী

আপডেট সময় ০৮:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪