ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সালাম তালুকদারের কবরে জাতীয়তাবাদী অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের শ্রদ্ধাঞ্জলি

ব্যারিস্টার সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নেতৃবৃন্দ।ছবি: বাংলারচিঠিডটকম

বিএনপির সাবেক মহাসচিব ও ভাষাসৈনিক মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটোবাইক ও সিএনজি শ্রমিক দল উপজেলা শাখা।

২০ নভেম্বর বুধবার সকালে অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নেতৃবৃন্দ জামালপুরের সরিষাবাড়ীর পৌরসভার মুলবাড়ী মরহুম ব্যারিস্টার সালাম তালুকদারের কবর প্রাঙ্গণে সমবেত হন।

পরে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করে বিশেষ মুনাজাত করেন। এ সময় সালাম তালুকদারের রূহের মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মুরশেদ আলম তালুকদার, উপজেলা জাতীয়তাবাদী অটোবাইক শ্রমিক দলের সভাপতি সোহা মিয়া, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি আসমত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব জামাল উদ্দিন প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি শেষে অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের নতুন কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সালাম তালুকদারের কবরে জাতীয়তাবাদী অটোবাইক ও সিএনজি শ্রমিক দলের শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৮:৩৫:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪