ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুরে জেসিসিআই’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল

বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

১২ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের বেলটিয়া গ্যাসপাম্প সংলগ্ন জেসিসিআই’র ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি।

রেজাউল করিম রেজনু বলেন, আজ ১২ রবিউল আওয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

তিনি আরও বলেন, আল্লাহ তালার অশেষ রহমত না থাকলে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারতাম না। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) এর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানে যাঁরা এসেছেন সকলের মনের বাসনা, নেক হায়াত এবং সকলের হালাল রিজিকের ফয়সালা যেন করে দেন। শান্তিপ্রিয় জামালপুর জেলাকে শান্তিময় করার আহ্বান জানান।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ (চপল), ইকরামুল হক নবীন, মো. সিদ্দিকুর রহমান, পরিচালক হাজী নজরুল ইসলাম, পরিচালক রকিবুল করিম, পরিচালক আনিছুর রহমান মানিক, পরিচালক সুবীর বসাক, পরিচালক আসাদুজ্জামান আকন্দ বাবু, পরিচালক সুজন দত্ত, পরিচালক সুমন সাহাসহ জেসিসিআই’র ও বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল হাসেম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুরে জেসিসিআই’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল

আপডেট সময় ০৯:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪