ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে ডাক পেলেন মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার

বাংলারচিঠিডটকম ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার খেলবেন ইউএস মাস্টার্স টি-টেন লিগে।

আগামী ৮ নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নমেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার।

৯ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল। এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক।

মাশরাফীকে দলে ভিড়িয়েছেন ড্রেটয়িট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও মাশরাফীর একসময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল। আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকও।

সর্বশেষ বিপিএলে খেলেছিলেন মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে আসরের সবগুলো ম্যাচ খেলেননি। মাঝপথেই আসর ছেড়েছেন রাজনৈতিক ব্যস্ততা দেখিয়ে। এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি এই পেসার।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এর পর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই আছেন দলটি মনোনীত দুই বারের সাবেক সংসদ সদস্য মাশরাফি।সূত্র:ইত্তেফাক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে ডাক পেলেন মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার

আপডেট সময় ০৮:৫৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪